২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

 ‘আলজেরিয়ার জিম্মিকাণ্ডে ৩৭ বিদেশি নিহত’

আলজেরিয়ার গ্যাসক্ষেত্রে জিম্মির ঘটনায় ৩৭ বিদেশি নিহত হয়েছে। এদের মধ্যে ৮ টি দেশের নাগরিক রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আবদেলমালেক সেলাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 04:46 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

নিহত জিম্মিদের মধ্যে আলজেরিয়াসহ আটটি দেশের- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, নরওয়ে, রুমানিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন।

লিবিয়ার সীমান্তবর্তী আমেনাস শহরের কাছাকাছি ওই গ্যাস প্ল্যান্টটিতে জিম্মিদের উদ্ধারে চার দিনের সেনা অভিযানে ২৯ জঙ্গি নিহত এবং ৩ জঙ্গিকে জীবিত ধরা হয়েছে।

অপহরণকারীদের মধ্যে আলজেরিয়া, মিশর, তিউনিশিয়া, মালি, নিগার, কানাডা ও মৌরিতানিয়ার নাগরিক রযেছেন।

সেনা অভিযানের সময় বিদেশিসহ প্রায় ৪৮ জন জিম্মি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার সর্বশেষ অভিযানের পর এখনো প্রায় ২০ জিম্মির হদিস পাওয়া যাচ্ছে না।

বুধবার আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠীর সদস্যরা সাহারা মরুভূমিতে একটি গ্যাসক্ষেত্র দখল করে প্রায় সাড়ে ছয়শ’ মানুষকে জিম্মি করে।

এরপর থেকে জিম্মিদের উদ্ধার করতে অভিযান চালায় আলজেরিয়ার সেনাবাহিনী।

মালিতে ইসলামপন্থীদের বিরুদ্ধে ফরাসি সেনাদের অভিযানের জবাবে জিম্মির ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছে জঙ্গিরা।