২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি সেনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ধর্ষণ মামলা

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ১৩ বছরের এক বালককে বলাৎকারের অভিযোগে সৌদি বিমান বাহিনীর এক সার্জেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

গ্রেপ্তার মাজেন আলোতাইবিকে (২৩) শুক্রবার ১২ লাখ ডলারে জামিন দিয়েছে লাস ভেগাসের একটি আদালত।

আলোতাইবির বিরুদ্ধে অভিযোগ, ইংরেজি নতুন বছরের প্রাক্কালে লাস ভেগাসের সার্কাস সার্কাস হোটেলের একটি কক্ষে তিনি ওই বালককে জোর করে ধরে নিয়ে যান। তারপর তাকে বলাৎকার করেন।

এ ঘটনার পর গত ৩১ ডিসেম্বর ওই হোটেল থেকেই আলোতাইবিকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই বালক তার পরিবারের সঙ্গে হোটেলে অবস্থান করছিলেন বলে পুলিশ জানায়।

সৌদি আরবের বিমান বাহিনীর ওই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রশিক্ষণে ছিলেন।