ইরান অবরোধ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভারত
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আহ্বানে ইরানের ওপর অবরোধ আরোপ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে রয়েছে ভারত।
তেহরানের ওপর নয়া দিল্লির নির্ভরতা ও আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক এবং দেশ দুটির সঙ্গে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধনের কারণে ভারত এ বিষয়ে সরাসরি কোন সিদ্ধান্তে পৌছাতে পারছেনা।
ভারতীয় কংগ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’।
ইরান বিষয়ক তাদের সর্বশেষ প্রতিবেদনে ভারতের দ্বিদলীয় কংগ্রেসনাল রিসার্স সার্ভিস (সিআরএস) জানিয়েছে, “নয়া দিল্লি ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অবরোধ বাস্তবায়ন করছে।”
“কিন্তু দেশটির সঙ্গে ভারতের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ঐতিহাসিক বন্ধন এবং আফগানিস্তানে কৌশলগত প্রবেশাধিকার রক্ষা করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আরোপিত অবরোধ পুরোপুরি বাস্তবায়ন করতে ভারত দ্বিধা-দ্বন্দ্বে রয়েছে।”
সিআরএস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরানের ওপর অবরোধ আরাপে আন্তর্জাতিক মনোভাবের দিকে লক্ষ্য রেখে ২০০৮ সাল থেকে সেদেশ থেকে তেল আমদানি কমিয়ে দিয়েছে ভারত।
২০১১ সালে ভারত ইরানের কাছ থেকে প্রতিদিন ৩ লাখ ২০ হাজার ব্যারেল তেল আমদানি করেছে। অন্যদিকে এ মাত্রা কমিয়ে ২০১২ সালে ২ লাখ ৮০ হাজার ব্যারেল তেল আমদানি করা হয়েছে বলে জানিয়েছে সিআরএস।
