২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মঙ্গলেও ছিল প্রমত্তা নদী’

মঙ্গল গ্রহে এক সময় দেড় হাজার কিলোমিটার দীর্ঘ ও ৭ কিলোমিটার প্রশস্ত প্রমত্তা নদী ছিল বলে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) তোলা কিছু চমকপ্রদ ছবিতে প্রমাণ পাওয়া গেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jan 2013, 08:15 AM

Updated : 25 Apr 2022, 06:16 PM

সম্প্রতি সংস্থার ‘মার্স এক্সপ্রেস’ নামে মঙ্গলে পাঠানো একটি মহাকাশযান এর উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরার সাহায্যে মঙ্গলের রেউল উপত্যকার নদীর অবশিষ্টাংশের ছবি তুলে পাঠায়।

এসব ছবি বিশ্লেষণ করে ইএসএ’র ভূতাত্ত্বিকরা লাল ওই গ্রহটির অতীতের সঙ্গে আমাদের বর্তমান পৃথিবীর মিল খুঁজে পেয়েছেন।

অতীতকালে মঙ্গলের বুকজুড়ে যখন পানির প্রবাহ বয়ে যেত তখন রেউল উপত্যকা গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। আড়াই হাজার মিটার উচ্চতার প্রমেথি টেরা উচ্চভূমি থেকে নেমে আসা পানির ধারা হেল্লাস প্লাবনভূমির দিকে বয়ে যাওয়ার সময় রাউল উপত্যকার নদীটি গঠিত হয়েছিল।

বর্তমানে এবড়োথেবড়ো এলাকায় পরিণত হওয়া এই নদীখাতটি মঙ্গলের বুকে প্রায় পনেরশ’ কিলোমিটার দীর্ঘ একটি এলাকাজুড়ে বিস্তৃত।

মার্স এক্সপ্রেসের তোলা ছবিতে দেখা যায়, একটি এলাকায় রেউল উপত্যকার নদী খাত প্রায় ৭ কিলোমিটার প্রশস্ত ও ৩শ’ মিটার গভীর।

৩শ’ পঞ্চাশ কোটি বছর থেকে ১শ’ আশি কোটি বছর আগে শেষ হয়ে যাওয়া হেসপেরিয়ান যুগে এই খাতটি দিয়ে পানির প্রবাহ বয়ে যেতো বলে ধারণা বিজ্ঞানীদের।

এই খাতটির সঙ্গে পৃথিবীর হারিয়ে যাওয়া নদী ও হিমবাহ খাতগুলোর মিল থেকেই বিজ্ঞানীরা মঙ্গলের প্রাচীন এই প্রমত্তা নদীটির অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে উঠছেন।