২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে জঙ্গি হামলায় সেনা কর্মকর্তা নিহত

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০১২ সালে নিরাপত্তা বাহিনীর ৪০ জন কর্মকর্তা ও ৪ জন সাধারণ নাগরিক মটরসাইকেল আরোহী বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Jan 2013, 08:55 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

ইয়েমেনের দামার প্রদেশে সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের গুলিতে এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে সাবা সংবাদ সংস্থা বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে বলে দ্য ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দামারের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, “মটরসাইকেল আরোহী দুই অস্ত্রধারী কর্নেল আবদুল্লাহ আল মুসকির ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।”

“এ ঘটনার হোতাদের ধরতে নিরাপত্তা সংস্থাগুলো ব্যাপক তদন্ত শুরু করেছে”, বলেন ওই কর্মকর্তা।

২০১২ সালে এ ধরনের হামলায় ডজনেরও বেশি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। ফলে চলতি বছরের শুরু থেকেই অবৈধ মটরসাইকেল আটকের লক্ষ্যে অভিযান চালায় কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০১২ সালে নিরাপত্তা বাহিনীর ৪০ জন কর্মকর্তা ও ৪ জন সাধারণ নাগরিক মটরসাইকেল আরোহী বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন।

ইয়েমেনে ২ লাখেরও বেশি মটরসাইকেল রয়েছে। এগুলোর বেশিরভাগই নিবন্ধিত নয় বলে সানার পুলিশ বিভাগ জানিয়েছে।

আল কায়েদার ইয়েমেনভিত্তিক আরব উপদ্বীপের শাখাকে এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হলেও তারা কখনো তা স্বীকার করেনি।