অল্পের জন্য রক্ষা পেলেন ইরাকের অর্থমন্ত্রী
একটি বৈঠক শেষে ফেরার পথে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইরাকের অর্থমন্ত্রী রাফি আল ঈসায়ি। বিস্ফোরণে তার দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।
রোববার বাগদাদের পশ্চিমের একটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে অর্থমন্ত্রীর দপ্তর ও নিরাপত্তা সূত্রগুলো।
তবে মন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলাটি চালানো হয়েছে কিনা তা পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ।
রয়টার্স
