২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ৩০

নেপালের চাতিওয়ান নামক একটি গ্রামের কাছে পাহাড়ি রাস্তায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্ততপক্ষে ৩০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jan 2013, 07:33 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

ঘন কুয়াশা ও অন্ধকারের জন্য শনিবার প্রত্যন্ত ওই অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ কর্মকর্তা রামেশ বাহাদুর ধনুকের বরাত দিয়ে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে।

দুর্ঘটনার শিকার বাসটি রাস্তা থেকে ৩০০ মিটার দূরে গড়িয়ে পড়ে।

উদ্ধারকর্মী ও স্থানীয় গ্রামের মানুষের সহায়তায় বাসটি থেকে আহত ও নিহতদের উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে ২২জন পুরুষ, ৭জন নারী ও এক শিশু রয়েছে।