২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে সেনা হত্যার অভিযোগ পাকিস্তানের

এ নিয়ে কাশ্মীরে গত পাঁচ দিনে তিনবার ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jan 2013, 04:11 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

ইসলামাবাদ, জানুয়ারি ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় সেনারা বিরোধপূর্ণ কাশ্মীরে একজন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

প্রায় এক দশক আগে পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রথম কয়েকদিন ধরে পাল্টাপাল্টি সহিংসতা ছড়িয়ে পড়ছে।

গত পাঁচ দিনের মধ্যে এ নিয়ে তিনবার দেশ দুটির সেনাদের মধ্যে হামলার ঘটনা ঘটল।

পাকিস্তানের সেনা মুখপাত্র জানিয়েছেন, ভারী অস্ত্র সজ্জিত নিয়ন্ত্রণ রেখায় কাশ্মীরের বাতাল সেক্টরের তল্লাশি চৌকিতে ভারতীয় সেনাদের ‘উষ্কানিমূলক’ গুলিতে ওই সেনা নিহত হয়েছেন।

রোববার একজন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর মঙ্গলবার দুই ভারতীয় সেনাকে হত্যার এবং তাদের দেহ বিকৃত করার অভিযোগ জানিয়েছে ভারত।

এ ঘটনায় দুই দেশই কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে।

১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে যার মধ্যে দুটি হয়েছে কাশ্মীর এলাকায়।