পাকিস্তানে আবারও ড্রোন হামলা, নিহত ৪
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের খুশাল তরিখেলো এলাকার পার্বত্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
একটি বাড়ির চত্বর ও মোটর সাইকেল লক্ষ করে ওই ড্রোন থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় বলে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে।
হামলার পরও ওই অঞ্চলের আকাশে ড্রোন টহল চলায় পুরো এলাকা মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে।
তবে গণমাধ্যমকর্মীদের জন্য ওই অঞ্চলে নিষেধাজ্ঞা থাকায় বিস্তারিত কোনোকিছু জানা এবং স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নতুন বছর অর্থাৎ ২০১৩ সাল শুরু পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাকিস্তানে ৮ দফা ড্রোন হামলা চালানো হল।
