পিছিয়ে যাচ্ছে শ্যাভেজের অভিষেক
স্বাস্থ্য সমস্যার কারণে নুতন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে হুগো শ্যাভেজের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করবে ভেনেজুয়েলা।
দেশটির সরকারের পক্ষ থেকে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।
এরফলে ১৪ বছর ধরে দেশটির শাসন ক্ষমতায় থাকা শ্যাভেজের শাসনের অবসানেরও এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে বিশ্লেষজ্ঞরা ধারণা করছেন।
৫৮ বছর বয়সী সাবেক সৈনিক শ্যাভেজ ১৯৯৯ সাল থেকে ওপেকভুক্ত রাষ্ট্র ভেনেজুয়েলা শাসন করে আসছেন। তবে ২০১২ সালের ১১ ডিসেম্বর কিউবায় ক্যান্সারের অস্ত্রোপচারের পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
২০১১ সালের জুনে শ্যাভেজের দেহে ক্যান্সার ধরা পড়ে। এই নিয়ে তার শরীরে চার দফা অস্ত্রোপচার হয়েছে। তবে শ্যাভেজের ক্যান্সারের ধরনটি সম্পর্ কখনোই কোনোকিছু প্রকাশ করা হয়নি।
অভিষেক অনুষ্ঠান স্থগিতের এই ঘোষণা দেশটির বিরোধীদলগুলোকে আরো উস্কে দিতে পারে। তাদের বক্তব্য হচ্ছে, সংবিধানের ধারা রক্ষায় শ্যাভেজকে অবশ্যই ১০ জানুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন শুরুর আগেই প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে হবে, নয়তো ক্ষমতা থেকে সরে গিয়ে অন্যকোনো মিত্রের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে।
দেশটির আইনপ্রণেতাদের উদ্দেশ্যে শ্যাভেজের পছন্দের উত্তরসূরী ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, “আমাদের নেতা ও প্রেসিডেন্ট আমাদের জানাতে চেয়েছেন, চিকিৎসার বাধ্যবাধকতার কারণে তার অস্ত্রোপচার পরবর্ী আরো কিছু সময় প্রয়োজন হবে, যে সময়টি ১০ জানুয়ারি ছাড়িয়ে যাবে।”
“এ কারণে তিনি জাতীয় পরিষদের অধিবেশনে যথাসময়ে উপস্থিত হতে অপারগ।”, বলেন মাদুরো।
চিঠিতে আরো বলা হয়েছে, কর্ৃপক্ষ পরবর্ী সময়ে অভিষেক অনুষ্ঠানের জন্য একটি তারিখ নির্ারণ করবে। কিন্তু ঠিক কবে বা কত সময়ের মধ্যে সেই তারিখ নির্ারণ করা হবে, অথবা শ্যাভেজ কবে হাভানা থেকে ফিরে আসতে পারবেন এসব বিষয়ে চিঠিতে কোনোকিছু উল্লেখ করা হয়নি।
এর আগে সাংবিধানিকভাবে নতুন মেয়াদে শপথ নেওয়ার আগ পর্ন্তও শ্যাভেজ রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যেতে পারবেন বলে ভাইস প্রেসিডেন্ট মাদুরো জানিয়েছিলেন।
পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ না নিতে পারলে পরবর্ী সময়ে সরোচ্চ আদালতের বিচারপতির কাছেও তিনি শপথ নিতে পারবেন। তাতে সাংবিধানিক কোনো সংকট তৈরি হবে না।
