ছিনতাইকারীর হামলায় নওমি ক্যাম্পবেল ‘আহত’
প্যারিসে এক ছিনতাই প্রচেষ্টায় আহত হয়েছেন যুক্তরাজ্যের সুপার মডেল নওমি ক্যাম্পবেল।
প্যারিসে এক ছিনতাই প্রচেষ্টায় আহত হয়েছেন যুক্তরাজ্যের সুপার মডেল নওমি ক্যাম্পবেল।
এ খবর ফরাসি পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, গত ২১ নভেম্বর প্যারিসের অভিজাত আবাসিক এলাকা ম্যারিস দিয়ে গাড়িতে যাওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী নওমির হাতব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
বিবিসিসহ অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, ছিনতাইকারীদের হামলায় যুক্তরাজ্যের মডেল তারকা নওমির বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। এরপর থেকে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হুইলচেয়ারে চলাফেরা করতে দেখা গেছে তাকে।
এ বিষয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ দাখিল করলেও আঘাতের ডাক্তারি পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছেন বলে পুলিশের এক মুখপাত্র দাবি করেছেন।
এ বিষয়ে ৪২ বছর বয়সী মডেল নওমির এক মুখপাত্রকে জিজ্ঞেস করা হলে বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন ওই মুখপাত্র।
