২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

সুইজার‌ল্যান্ডের একটি গ্রামে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্ততপক্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2013, 07:38 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

সুইজার‌ল্যান্ডের একটি গ্রামে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্ততপক্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

বুধবার স্থানীয় সময় মধ্যরাতে দক্ষিণ সুইজারল্যান্ডের সিওন শহরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডাইলন গ্রামে এ ঘটনা ঘটে।

গুলি শুরু হওয়ার পর অনেক মানুষই রাস্তায় শুয়ে আত্মরক্ষা করে বলে জানা গেছে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ এই গুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।