২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-রাশিয়া নতুন প্রতিরক্ষা চুক্তি সই

এ চুক্তির আওতায় রাশিয়ার ৪২টি সুখোই সু-৩০ জঙ্গিবিমান এবং ৭১টি মিল মি-১৭ হেলিকপ্টার কিনবে ভারত।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকালে সোমবার এ চুক্তি সই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 12:40 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকালে সোমবার নতুন প্রতিরক্ষা চুক্তি সই করেছে দু’দেশ।

এর আওতায় ২৯০ কোটি মার্কিন ডলার মূল্যের ১১৩টি রুশ জঙ্গি বিমান ও হেলিকপ্টার কিনবে ভারত।

এগুলো হচ্ছে, রাশিয়ার সুখোই সু-৩০ নামের ৪২টি জঙ্গিবিমান ও মিল মি-১৭ নামের ৭১টি হেলিকপ্টার। বিবিসি এ খবর দিয়েছে।

বহুদিন থেকে দিল্লি মূলত মস্কো থেকেই যুদ্ধাস্ত্র কিনে থাকে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা কোম্পানিগুলোর সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে ভারত।

এছাড়া ভারত ও রাশিয়ার মধ্যে প্রতি বছর ১ হাজার কোটি মার্কিন ডলারের বাণিজ্যিক লেনদেন হয়। সম্প্রতি এ লেনদেনের পরিমাণ তেমন বাড়ছে না।

একদিনের সফরে গিয়ে পুতিন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।এ সফরের আগে ২০১৫ সালের মধ্যে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ২ হাজার কোটি ডলারে উন্নীত করার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।

বৈঠকে বাণিজ্যের বিষয়টি ছাড়াও সিং ও পুতিন আফগানিস্তান ইস্যুসহ এ অঞ্চলের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।