ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের পাঞ্জাব আইন পরিষদের একটি অফিসিয়াল ওয়েবসাইট বাংলাদেশের হ্যাকাররা হ্যাক করেছে বলে দাবি করা হয়েছে।
পাকিস্তানি হ্যাকাররা বাংলাদেশের একটি ওয়েবসাইট হ্যাক করার বদলা হিসেবে তারা এই কাজ করেছে বলে ওই ওয়েবসাইটে দেওয়া এক বার্তার বরাত দিয়ে দ্য ডন জানায়।
ওই বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলা হয়, পাকিস্তানি কর্তৃপক্ষ বাংলাদেশের ওয়েবসাইট হ্যাককারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যদি তারা ওই হ্যাকারদের ধরতে ব্যর্থ হন তবে পাকিস্তানের অন্য ওয়েবসাইটও হ্যাক করা হবে।
অবশ্য পাকিস্তানের তথ্য প্রকৌশলীরা ঘণ্টা খানেক সময়ের ব্যবধানেই ওই ওয়েবসাইটের নিয়ন্ত্রণ ফিরে পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪০ ঘ.
bdnews24