২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে আবারো টাইফুন, আরো ভূমিধসের আশঙ্কা

বছরের সবচেয়ে বড় ঘূর্ণিঝড়টি মিন্দানাওয়ে আঘাত হানার পাঁচ দিনের মাথায় আঘাত হানলো দুর্বল আরেকটি ঘূর্ণিঝড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

নিউ বাতান, ফিলিপাইন, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টাইফুন বোপার পরে ফিলিপাইনে আরো একটি দুর্বল টাইফুন আঘাত হেনেছে রোববার। এতে আবারো ব্যাপক ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। রোববারের ঝড়ে দেশটির মূল দ্বীপ লুজোর উত্তরাঞ্চলের প্রদেশগুলোতে সতর্কতা জারি করা হয়। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ৫৫ কিলোমিটার। টাইফুন বোপা দক্ষিণ চীন সাগরের দিকে সরে গিয়ে দুর্বল হয়ে যাওয়ার পরে আবারো এগিয়ে আসে মূলভূমির দিকে। গত মঙ্গলবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও প্রদেশে এবছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বোপা আঘাত হানলে ঝড়ে ও ভূমিধসে অন্তত ৫৪০ জন নিহত হয় এবং সহ¯্রাধিক মানুষ আহত হয়। প্রায় দুইশ’ কোটি মার্কিন ডলারের শস্য ক্ষতিগ্রস্ত হয় এ ঝড়ে। এখনো প্রায় ৮৫০ মানুষ নিখোঁজ রয়েছে যাদের বেশিরবাগই মিন্দানাও প্রদেশের কম্পোস্টেলা ভ্যালি ও দাভাও ওরিয়েন্টাল এলাকার বাসিন্দা। এখনো বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৩ লাখ ৭০ হাজার মানুষ রয়েছে। অন্তত ৫৪ লাখ মানুষ খাদ্য, খাবার পানি ও আশ্রয়ের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। কম্পোস্টেলা ভ্যালি ও ডাভাও ওরিয়েন্টাল এলাকার ৯০ শতাংশ ঘরবাড়ি ঝড়ের আঘাতে নিশ্চিহ্ন হয়েছে বলে জানানো হয়। কম্পোস্টেলা ভ্যালির ওসমেনা গ্রামের কৃষক ক্রিসেনসিয়া ব্লাঙ্কো বলেন, ‘ঝড়ের পরে চার কিলোগ্রাম চাল ছাড়া আর কিছুই পাইনি আমরা।’ পাশেই ক্রিসেনসিয়ার ছেলে একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলো যাতে লেখা,“আমরা ক্ষুধার্ত। আমরা ত্রাণ সরবরাহ পাইনি। আমাদের দয়া করো।” শনিবার বোপায় বিধ্বস্ত এলাকাগুলোতে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ত্রাণ তৎপরতার জন্য বিশেষ তহবিল বিতরণের ঘোষণা দেন ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ফিলিপাইনে সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের পূর্বতীরে আঘাত হানা ঘূর্ণিঝড় স্যান্ডির চেয়েও শক্তিশালী ছিলো বোপা। এদিকে বন্যায় ভেসে যাওয়া বিভিন্ন স্বর্ণখনি এলাকায় আকরিক স্বর্ণ তুলে ব্যবসািেয়দর কাছে বিক্রি করছে গ্রামবাসীরা। নদীতীরে পরিবারসহ স্বর্ণ সংগ্রহ করতে ব্যস্ত আলেকজান্ডার চাভেজ বলেন, ‘নিজের বাড়ি মেরামত করতে পারবো এখন আমি। কিছু বন্যা আমাদের জন্য সুখবর নিয়ে আসে।’ স্বর্ণ ব্যবসায়ীরা প্রতি গ্রাম স্বর্ণ ১৬শ’ পেসো (৩৯ মার্কিন ডলার) দিয়ে কিনছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/১৩৪৮ ঘ.