ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের নারী বেসি কুপার মঙ্গলবার ১১৬ বছর বয়সে মারা গেছেন।
পাকস্থলিতে ভাইরাস আক্রান্ত হয়ে তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছাকাছি একটি নার্সিং হোমে মারা গেছেন বলে জানিয়েছে তার ছেলে সিডনি কুপার।
মঙ্গলবার সকালে কুপার চুলগুলো সাজিয়ে পরিপাটি হন এবং বসে বসে বড় দিনের একটি ভিডিও দেখেন। এরপরই তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে অক্সিজেন দেয়া হয়, কিন্তু কিছুক্ষণ পর তিনি মারা যান বলে জানিয়েছেন কুপার।
২০১১ সালের জানুয়ারিতে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে গিনেস বুকে নাম ওঠে কুপারের। এ সপ্তাহ পর তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলে তার ছেলে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৮৪৮ঘ.
bdnews24