বৈরুত, ০৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজ দেশের জনগণের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে না বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়া।
এ ধরণের পদক্ষেপ নেয়া হলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেয়ার প্রেক্ষিতে এ বিবৃতি দিয়েছে সিরিয়া কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের জন্য বিদ্রোহীদের সশস্ত্র বিক্ষোভ ঠেকাতে সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের পদক্ষেপ নিচ্ছে বলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যম।
এ পরিস্থিতিতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “যদি সহজলভ্য হয়, এরপরও কোন পরিস্থিতিতেই নিজ দেশের জনগণের ওপর এ ধরনের অস্ত্র প্রয়োগ করা হবে না বলে বারবার জানিয়েছে সিরিয়া।”
সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে বলে স¤প্রতি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
বিদ্রোহীদের বিশ্বাস, গণঅভ্যুত্থান ঠেকাতে আসাদ ভারী অস্ত্র এমনকি কারো কারো মতে রাসায়নিক অস্ত্রও ব্যবহার করতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০০ঘ.
bdnews24