২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অব্যাহতি নিচ্ছেন নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী

নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী টম মকরিজ চলতি মাসেই তার দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। ২০১১ সালের জুলাইয়ে তিনি রেবেকা ব্র“কের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 07:52 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী টম মকরিজ চলতি মাসেই তার দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। ২০১১ সালের জুলাইয়ে তিনি রেবেকা ব্র“কের স্থলাভিষিক্ত হয়েছিলেন। টম মকরিজের এই সিদ্ধান্তের বিষয়ে নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী রুপার্ড মারডক বলেছেন, মকরিজের এই সিদ্ধান্ত “সম্পূর্ণভাবে একান্তই তার ব্যক্তিগত”। বিবিসির এক খবরে সোমবার এই তথ্য জানানো হয়। ‘দ্য সান’ ও ‘দ্য টাইমস’-এর প্রকাশক সংস্থা হচ্ছে নিউজ ইন্টারন্যাশনাল । এক বিবৃতিতে মারডক বলেন, “প্রায় ২২ বছর ধরে টম মকরিজকে সহকর্মী হিসেবে পাওয়া আমার জন্য ছিল ভীষণ আনন্দের।” “অস্ট্রেলিয়ায় আমাদের সংবাদপত্র গ্র“পে কাজের মধ্যদিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। তার দানবীয় কাজের জন্যই ‘স্কাই ইটালিয়া’ নির্মিত হয়েছে কিংবা বলা যেতে পারে নিউজ ইন্টারন্যাশনালে তার একাগ্র নেতৃত্বের কারণেই এমনটি ঘটা সম্ভব হয়েছে। টম সব সময়েই একজন দক্ষ নির্বাহী ও বিশ্বস্ত বন্ধু ছিলেন,” বিবৃতিতে বলেন মারডক। মারডক আরো বলেন, “তার অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তার একান্ত ব্যক্তিগত। তিনি আমাদের ছেড়ে যাচ্ছেন এই বিষয়টি দেখতে আমার অত্যন্ত দুঃখ হচ্ছে, কিন্তু তিনি যেখানেই যাবেন সেখানেই তার জন্য সাফল্য অপেক্ষা করছে, এ বিষয়ে আমি নিশ্চিত।” গত বছর নিউজ ইন্টারন্যাশনালের অপর একটি সংবাদপত্র ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ -এর ‘ফোন হ্যাকিং কেলেঙ্কারি’র ঘটনায় রেবেকা ব্র“ক সংস্থাটির প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করার পর টম মকরিজ দায়িত্ব পান। ১৯৫৫ সালে নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেন টম মকরিজ এর আগে ইটালিতে নিউজ কর্পোরেশনের ইটালিভিত্তিক চ্যানেল ‘স্কাই ইটালিয়া’র দায়িত্বে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৬ ঘ.