২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ সালে কার্বন দূষণে রেকর্ড

তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়লে পৃথিবীর অনেক রাষ্ট্র সমুদ্রে তলিয়ে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 05:05 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সাল থেকে ২০১২ সালে বিশ্বে কার্বন-ডাই-অক্সাইডের নির্গমণ ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এই হার ১৯৯০ সাল থেকে ৫৮ শতাংশ বেশি। গবেষকরা বলছেন, ভবিষ্যতে কার্বন-ডাই-অক্সাইডের এই উচ্চমাত্রার নির্গমণ পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হয়ে দাঁড়াবে এবং পৃথিবীর উষ্ণতা বাড়ার জন্য দায়ী হবে। এই ফলাফল নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে। ২০১২ সালে বিশ্বে ৩৫৬০ কোটি টন কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয়েছে। দোহায় অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি নিচু ভূখণ্ডের অনেক রাষ্ট্র ২ ডিগ্রির কম তাপমাত্রা সীমা নির্ধারণের ব্যাপারে একমত হওয়ার আহ্বান জানিয়েছে। তারা বিতর্ক তুলেছে, বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়লে তাদের ভবিষ্যৎ হুমকির সম্মুখীন হবে। ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাঙ্গলিয়ার টিয়ানডেল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ রিসার্চের পরিচালক কোরিনি লি কুয়েরি বলেন, “দোহা সম্মেলনে এই সা¤প্রতিক পরিসংখ্যানই মূল আলোচনার বিষয় ছিল। কিন্তু দূষণ অব্যাহতভাবে বাড়ার পরও বরাবরের মতোই কেউই বৈজ্ঞানিক স¤প্রদায়ের কথায় কর্ণপাত করছে না।” কুয়েরি আরো বলেন, “আমরা যে পথে যাচ্ছি তাতে বিপজ্জনক ভাবে জলবায়ু পরিবর্তের ঝুঁকিই বাড়িয়ে তুলছি। আর এ বিষয়টি নিয়ে আমি ভীষণ মর্মাহত।” “আমাদের কার্যকর আমূল একটি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন”, যোগ করেন তিনি। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮০’র দশকে বিশ্বে কার্বন-ডাই-অক্সাইডের গড় বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৯ শতাংশ, ১৯৯০’র দশকে ১ শতাংশ। কিন্তু ২০০০ সাল থেকে তা ৩ দশমিক ১ শতাংশ হারে বাড়ছে। স¤প্রতি বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ২০১১ সালে পরিবেশে গ্রিন হাউজ গ্যাস নির্গমনের নতুন রেকর্ড হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৫ ঘ.