২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় বাড়ি-ঘরের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ৩২

কঙ্গোর রাজধানী ব্রাজাভিলে মায়া-মায়া বিমানবন্দরের কাছাকাছি শুক্রবার বেশ কয়েকটি বাড়ি-ঘরের ওপর কার্গো বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ব্রাজাভিলে, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোর রাজধানী ব্রাজাভিলে মায়া-মায়া বিমানবন্দরের কাছাকাছি শুক্রবার বেশ কয়েকটি বাড়ি-ঘরের ওপর কার্গো বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। বিমানটি অবতরণের সময় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। ঝড়ের কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে শনিবার জানিয়েছে কঙ্গোর রেডক্রস কর্মকর্তারা। তারা বলেছেন, “ঘটনাস্থল থেকে ইতোমধ্যে ৩২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে।” নিহতদের মধ্যে বিমানটির ছয়জন ক্রু রয়েছেন বলে জানিয়েছেন তারা। ২০১১ সালের মার্চেও কঙ্গোর দ্বিতীয় বৃহত্তম শহর পয়েন্টে-নায়েরে বাড়ি-ঘরের ওপর কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ২৩ জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২১৫২ ঘ.