২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইয়াহুকে ২৭০ কোটি ডলার জরিমানা’

বিশ্বখ্যাত ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহুকে ২৭০ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে আদেশ দিয়েছে মেক্সিকোর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 09:28 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বখ্যাত ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহুকে ২৭০ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে আদেশ দিয়েছে মেক্সিকোর একটি আদালত। মেক্সিকোর একটি ‘ইয়েলো পেইজ’ তালিকা (টেলিফোন গ্রাহকদের নামের তালিকা) তৈরি বিষয়ক চুক্তির শর্ত ভঙ্গ এবং এর মুনাফা সংক্রান্ত বিষয়ে আদালত এ আদেশ দেয় বলে শনিবার জানিয়েছে বিবিসি। ইয়াহু’র পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠানটি মনে করে অভিযোগকারীর দাবিসমূহ অযৌক্তিক এবং এর বিরুদ্ধে যথোপযুক্ত আপিল আবেদন করা হবে। এ মামলাটি করে মেক্সিকোর প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওয়াইড ডিরেক্টরিজ এসএ দে সিভি এবং ইদেআস ইন্তারআকতিভাস এসএ দে সিভি। ইয়াহু’র ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, মেক্সিকো সিটির ৪৯তম সিভিল আদালতে এ মামলায় ‘ইয়াহু ইনকরপোরেশন এবং ইয়াহু দে মেক্সিকোর বিরেেদ্ধ ২৭০ কোটি মার্কিন ডলারের একটি খসড়া রায় ঘোষণা করেছে।’ জরিমানার এ খবর প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ক্যালিফোর্নিয়ার সানিভেইলভিত্তিক প্রতিষ্ঠান ইয়াহু’র শেয়ারের মূল্য ১ দশমিক ৪ শতাংশ পতন হয় বলে জানিয়েছে বিবিসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫২৪ ঘ.