২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষিত প্রযুক্তিবিদের জন্য স্থায়ী ভিসা’

তবে প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বেশিরভাগ ডেমক্রেটই এ আইনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। কারণ এ আইন চালু হলে বর্তমানে ‘গ্রিনকার্ড লটারি’ ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাবে। লটারি চালু থাকায় ফলে যুক্তরাষ্ট্রে যেসব দেশের অভিবাসীর সংখ্যা কম, সেসব দেশের নাগরিকরা অভিবাসী ভিসা পেয়ে থাকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উচ্চশিক্ষা রয়েছে এমন বিদেশিদের জন্য স্থায়ী ভিসা চালুর আইন পাস করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন পুনর্গঠনের পথে সর্বসাম্প্রতিক পদক্ষেপ হিসেবে শুক্রবার এ আইন পাস করা হলো বলে মনে করা হচ্ছে। এ আইন চূড়ান্তভাবে পাস হলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের বিভিন্ন বিষয়ে ¯œাতকোত্তর ও ডক্টোরাল ডিগ্রির অন্ততপক্ষে ৫৫ হাজার বিদেশি শিক্ষার্থী। কংগ্রেসের প্রতিনিধি পরিষদে আইনটি পাস হওয়ার ফলে এতে রিপাবলিকানদের সম্মতি প্রকাশ পেয়েছে ইতোমধ্যেই। তবে প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বেশিরভাগ ডেমক্রেটই এ আইনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। কারণ এ আইন চালু হলে বর্তমানে যুক্তরাষ্ট্রে চালু ‘গ্রিনকার্ড লটারি’ ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাবে। গ্রিনকার্ড লটারি ব্যবস্থা চালু থাকার ফলে যুক্তরাষ্ট্রে যেসব দেশের অভিবাসীর সংখ্যা কম, সেসব দেশের নাগরিকরা অভিবাসী ভিসা পেয়ে থাকেন। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে আইনটির পক্ষে ভোট পড়ে ২৪৫টি। এর বিপক্ষে ভোট ছিলো ১৩৯টি। কিন্তু ডেমক্রেট নিয়ন্ত্রিত সিনেটে এ বছরই এ আইনটি পাস হওয়ার সম্ভাবনা বেশ কম। এ আইনের প্রস্তাবক টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি লামার স্মিথ বলেন, এ ভিসা প্রোগ্রাম চালু হলে তা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত কর্মী এ দেশেই রাখার সুযোগ তৈরি হবে যা আরো নতুন উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। তিনি বলেন, ‘বর্তমান বিশ্বের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিতদের যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদের জন্য কাজ করতে ছেড়ে দেয়ার ঝুঁকি নিতে পারি না আমরা।’ তবে এ আইন অপেক্ষাকৃত কম প্রশিক্ষিতদের বিপদে ফেলবে বলে মনে করছে ডেমক্রেটরা। নভেম্বরের নির্বাচনে হিস্পানিকসহ যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের অভিবাসীদের বিপুল সমর্থন নিয়ে পুনরায় ক্ষমতায় আসা ডেমক্রেটরাও অভিবাসন আইন ব্যাপক পরিবর্তনের জন্য কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৫২ ঘ.