২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাষ্ট্রে জন্মহার আরো কমেছে’

যুক্তরাষ্ট্রে শিশুজন্ম হার কমে গেছে। ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে দেশটিতে শিশুজন্মের হার কমেছে ৮ শতাংশ। আর বিদেশে জন্মগ্রহণকারী নারীদের মধ্যে শিশু জন্মদানের হার কমেছে ৬ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে শিশুজন্ম হার কমে গেছে। ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে দেশটিতে শিশুজন্মের হার কমেছে ৮ শতাংশ। আর বিদেশে জন্মগ্রহণকারী নারীদের মধ্যে শিশু জন্মদানের হার কমেছে ৬ শতাংশ। পিউ স্টাডির এক পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে বলে বিবিসি জানিয়েছে। ১৯২০ সাল থেকে করা বাৎসরিক জন্মহার পর্যালোচনা করে দেখা গেছে দেশটিতে ২০১১ সালে জন্মহার ছিল সর্বনিম্ন। এরআগে পিউ পরিচালিত এক গবেষণায় অভিমত ব্যক্ত করা হয়েছিল, ২০০৭-২০০৮ সালের অর্থনৈতিক মন্দা জন্মহারের নিম্নগতির সঙ্গে সম্পর্কিত থাকতে পারে। অভিবাসী ও হিস্পানিক নারীরা ২০০৭ সাল থেকে পারিবারিক সম্পদ হারানোর শঙ্কায় রয়েছেন। এ বিষয়টি তাদের সন্তান ধারণ ও জন্মদানে প্রভাব রাখতে পারে। এমন কী ল্যাতিন নারীদেরও জন্মহারের নিম্নগতির জন্য ভূমিকা রয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রে ৩৯ লাখ ৫০ হাজার শিশু জন্মগ্রহণ করেছে বলে পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে। যুক্তরাষ্ট্রে সন্তানধারণে সক্ষম প্রতি হাজার নারীর মধ্যে ৬৩ জন নারী শিশুর জন্ম দিয়ে থাকে বলে পূর্ববর্তী পরিসংখ্যানে বলা হয়েছে। ১৯৫৭ সালে দেশটিতে শিশু জন্মদানের হার ছিল সর্বোচ্চ। ওই সালে প্রতি হাজারে ১২২ জনেরও বেশি নারী শিশুর জন্ম দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৬ ঘ.