ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের জ্যেষ্ঠ জঙ্গি নেতা মোল্লা নাজির আত্মঘাতী বোমা হামলায় আহত হয়েছেন বলে জানা গেছে।
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় ওই আত্মঘাতী বোমা হামলায় তিনশিশুসহ ছয়জন নিহত হয়েছে। এক কিশোর বয়সী ছেলে মোল্লা নাজিরের গাড়ির কাছে আত্মঘাতী ওই বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে।
কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। বিশ্লেষকরা বলছেন,
ইতোপূর্বে মোল্লা নাজিরের বিরুদ্ধে আফগানিস্তানে তালেবানের সমর্থনে বিদেশি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে যোদ্ধা পাঠানোর অভিযোগ রয়েছে। কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর কোনো আগ্রহ তার দিক থেকে ছিল না।
প্রত্যক্ষদর্শী ওয়ানার এক অধিবাসী ইয়ার মোহাম্মাদ সংবাদ মাধ্যমকে জানান, বিস্ফোরণটি ছিল বিশাল। “আমি সর্বত্র শুধু ধোঁয়া দেখতে পাচ্ছিলাম।”
জানা গেছে, মোল্লা নাজির সামান্যই আহত হয়েছেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে দ্রুত বের হয়ে যান। কিন্তু তার অনুসারী স্থানীয় কমান্ডার মোহাম্মেদ নুর গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
এরআগেও মোল্লা নাজিরের প্রাণনাশে হামলা হয়েছিল।
২০০৭ সালে পাকিস্তানের দুর্গম উত্তর-পশ্চিমাঞ্চলে তার গোষ্ঠী উজবেক জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালায়। সপ্তাব্যাপী ওই হামলায় নিজের দলের ১৩ জন নিহত হলেও ২০ উজবেগ জঙ্গিও তাতে প্রাণ হারায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১১ ঘ.
bdnews24