২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি চিকিৎসক শাকিলের অনশন

পাকিস্তানে কারান্তরীন চিকিৎসক শাকিল আফ্রিদি এ সপ্তাহে কারাগারে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে কারা কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ুপেশাওয়ার, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে কারান্তরীন চিকিৎসক শাকিল আফ্রিদি এ সপ্তাহে কারাগারে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে কারা কর্মকর্তারা। কারাকক্ষে তাকে একঘরে করে রাখার প্রতিবাদেই শাকিলের এ অনশন। নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চলতি বছর মে মাসে আফ্রিদিকে ৩৩ বছরের কারাদ- দেয় আদালত। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কে আল কায়েদা নেতা বিন লাদেনকে ধরিয়ে দিতে সহায়তা করার শাস্তিস্বরূপই তাকে এ সাজা দেয়া হয়েছে বলেই ব্যাপকভাবে ধারণা করা হয়। পেশাওয়ারের কারা কর্মকর্তারা বলেছেন, চিকিৎসক শাকিলকে কারাগারে একক কক্ষে রাখা হয়েছে। তাকে কোনো দর্শনার্থীর সঙ্গে দেখা করা বা ফোনে কারো সঙ্গে কথা বলতে দেয়া হচ্ছে না। কারান্তরীন অবস্থায় গত সেপ্টেম্বরে শাকিল গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার শাস্তিস্বরূপ তার সঙ্গে তার সঙ্গে এ আচরণ করা হচ্ছে। আর এর প্রতিবাদ জানাতেই শাকিল অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। সেপ্টেম্বরে গণমাধ্যমে ওই সাক্ষাৎকার দিয়ে আলোচনায় উঠে আসেন শাকিল। ওই সাক্ষাৎকারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর বিরুদ্ধে গুরুতর বেশকিছু অভিযোগ করেছিলেন তিনি। ওই সাক্ষাৎকারের বিষয়টি তদন্ত করে দেখা গেছে, ঘুষ দিয়ে কারারক্ষীদের ফোন ব্যবহার করে সাংবাদিক, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবদের সঙ্গে ৫৮ বার কথা বলেছেন শাকিল। এ ঘটনায় জড়িত ৬ কারারক্ষীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮১১ঘ.