২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে দুটি বোমা হামলায় নিহত ৩১

ইরাকের শিয়া অধ্যুষিত শহর হিল¬া ও কারবালায় দুটি বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 11:26 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাকের শিয়া অধ্যুষিত শহর হিল¬া ও কারবালায় দুটি বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। হিল¬ায় দুটি বোমা হামলায় ২৬ জন নিহত ও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ধর্মীয় স্মৃতিবিজড়িত কারবালার কাছাকাছি একটি গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে আরো ৫ জন। কেউ এ হামলা দুটির দায় স্বীকার করেনি। তবে এর আগে শিয়াদের ওপর হামলা চালিয়েছে সুন্নি জঙ্গিরা। হিল¬ার একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় প্রথমে রাস্তার ধারে পেতে রাখা একটি বোমা বিস্ফোরিত হওয়ার পরপরই সেখানে আরেকটি গাড়িবোমা হামলা হয়। নিহতদের মধ্যে দুই জন নারী, তিন জন শিশু, দুই জন চিকিৎসাকর্মী ও নাগরিক প্রতিরক্ষা সংগঠনের এক সদস্য রয়েছেন। অন্যদিকে, কারবালা শহরের একটি প্রবেশপথে পার্ক করা একটি গাড়ি বিস্ফোরণে বেসামরিক লোকজন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ রয়েছে বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। ওই বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাকাছি ভবনগুলো। ইরাকে সা¤প্রতিক হামলাগুলোয় দেশটিতে আবারো সা¤প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৬৫৬ঘ.