২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে ফিলিস্তিনের দাবির পক্ষে থাকবে ফ্রান্স

এ সপ্তাহান্তে জাতিসংঘে সদস্যের মর্যাদাবিহীন পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনের স্বীকৃতির দাবির পক্ষে ভোট দেবে বলে জানিয়েছে ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 04:29 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ সপ্তাহান্তে জাতিসংঘে সদস্যের মর্যাদাবিহীন পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনের স্বীকৃতির দাবির পক্ষে ভোট দেবে বলে জানিয়েছে ফ্রান্স। ফ্রান্স দীর্ঘদিন থেকে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ল্যরা ফ্যাবিয়াস। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র থেকে “সদস্যের মর্যাদা ছাড়া পর্যবেক্ষক রাষ্ট্রের” স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। এ সপ্তাহ শেষে এ দাবির পক্ষে-বিপক্ষে ভোট অনুষ্ঠিত হবে। ফ্রান্সের পার্লামেন্টের নি¤œকক্ষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সামনের বৃহস্পতিবার বা শুক্রবার যখন এই প্রশ্ন আসবে, ফ্রান্স হাঁ ভোট দেবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৫ঘ.