২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবাহী রণতরীতে জঙ্গিবিমান নামাল চীন

চীনের প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিং এ প্রথমবারের মত সফলভাবে অবতরণ করেছে দেশে তৈরি জঙ্গি বিমান জে-১৫।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিং এ প্রথমবারের মত সফলভাবে অবতরণ করেছে দেশে তৈরি জঙ্গি বিমান জে-১৫। সীমান্ত বিরোধ নিয়ে চীনের সামরিক বাহিনীর সুরক্ষায় এটি সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লে¬ষকরা। রণতরীতে বিমান অবতরণের কৌশল রপ্ত করার ঘোষণা চীন এর আগে দেয়নি। রোববার বেইজিং এর প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, রণতরীটির মহড়া চলার মধ্যেই এতে প্রথম সফলভাবে অবতরণ করানো হয়েছে চীনের তৈরি জে-১৫ জঙ্গিবিমান। এ বিমান জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। চীনের এ বিমানবাহী রণতরীটি সাবেক সোভিয়েত ইউনিয়নের ছিল। ১৯৮০ সালে সোভিয়েত নৌবাহিনীর জন্য তরীটি তৈরি করা হচ্ছিল। সে সময় এর নাম ছিল ভারিয়াগ। কিন্তু ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর তরীটি থেকে যায় ইউক্রেনের ডকইয়ার্ডে। পরে ইউক্রেনের কাছ থেকে চীন তরীটি কিনে নেয়। এরপর চীনের লিয়াওনিং প্রদেশে এটি মেরামত করে আবার ব্যবহারউপযোগী করা হয়। প্রদেশটির নামেই তরীটির নাম রাখা হয় লিয়াওনিং। গত সেপ্টেম্বর থেকে এ তরী চীনের সামরিক বাহিনীতে যোগ হয়েছে। এটি চীনের প্রথম বিমানবাহী রণতরী। কিন্তু এতোদিন এ তরীতে ব্যবহার করার মতো কোনো জঙ্গি বিমান ছিল না। জে-১৫ অবতরণ করানোর মধ্য দিয়ে এবার সে অভাবটাও পূরণ করল চীন। চীন জানিয়েছে, রণতরীটির ব্যাপক মহড়া চালানো হয়েছে এবং দেশের স্বার্থ রক্ষায় এর কার্যক্ষমতা আরো বাড়ানো হবে। সম্প্রতি চীনের ক্রমবর্ধমান নৌশক্তি নিয়ে জাপান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর উদ্বেগের মধ্যে দেশটি এর রণতরীর মহড়া চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২৭ঘ.