২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ির সামনে প্রস্রাবে নিষেধ করায় গুলি করে হত্যা

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাড়ির সামনে প্রস্রাব করতে নিষেধ করায় এক গৃহবধূ ও তার মেয়েকে গুলি করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ বেঁচে গেলেও তার মেয়ে নিহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাড়ির সামনে প্রস্রাব করতে নিষেধ করায় এক গৃহবধূ ও তার মেয়েকে গুলি করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ বেঁচে গেলেও তার মেয়ে নিহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নয়া দিল্লির হযরত নিজামউদ্দিন এলাকার ই-ব্লকের একটি বাড়িতে বুধবার রাতে এ ঘটনা ঘটে। নয়া দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার অজয় চৌধুরী বলেন, নিজামউদ্দিন এলাকার ই-ব্লকের বাসিন্দা সাদমনি (৪০) ও তার মেয়ে বিনু (১৭) ঘরে ছিলেন। এ সময় একই ভবনের অন্য একটি ফ্লাটের বাসিন্দা জাভেদ তাদের বাড়ির মূল ফটকের সামনে প্র¯্রাব করতে শুরু করে। “সাদমনি এ কাজ করতে নিষেধ করলে জাভেদ তাকে গালিগালাজ শুরু করে। তখন বিনুও ঘর থেকে বেরিয়ে এসে মায়ের পক্ষ নেয়।” এ সময় জাভেদ একটি পিস্তল বের করে সাদমনি ও তার মেয়েকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা দুজনই গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা বিনুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা অজয় বলেন, জাভেদকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০০৭ ঘ.