২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে ৬.১ মাত্রার ভূমিকম্প

চিলির রাজধানী সান্তিয়াগোতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে শহরটির ভবনগুলো কেঁপে উঠলেও এতে প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 04:17 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

সান্তিয়াগো, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির রাজধানী সান্তিয়াগোতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে শহরটির ভবনগুলো কেঁপে উঠলেও এতে প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বুধবারের ওই ভূমিকম্পে দেশটির তামা খনিতেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, চিলির বন্দর নগরী ভালপারাইসো থেকে ৬৬ মাইল দক্ষিণ-দক্ষিণপশ্চিমাঞ্চলে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। প্রাথমিকভাবে সংস্থাটি ভূমিকম্পের মাত্রা ৫.৯ নির্ধারণ করেছিল। চিলির রাষ্ট্রীয় জরুরি কার্যালয় জানিয়েছে, “ কোনো আহত বা নিহতের অথবা ভৌত অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।” বিশ্বের সবচেয়ে বেশি তামা উৎপাদক চিলির রাষ্ট্রায়াত্ব খনি প্রতিষ্ঠান কোডেলকোর মুখপাত্র জানিয়েছেন, খনিগুলোও স্বাভাবিকভাবেই তাদের কাজকর্ম চালাচ্ছে। দেশটির নৌবাহিনী জানিয়েছে, আডেন সমুদ্রউপকূলে বসবাসকারী আডেন জাতির প্রতি কোনো সুনামি সতর্কতা নেই। ২০১০ সালে চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। যার ফলে সুনামিও আঘাত হানে। ওই দুর্যোগে শতাধিক মানুষের মৃত্যুর পাশাপাশি শত শত কোটি ডলারের সম্পদের ক্ষয়ক্ষতি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১০ ঘ.