২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মমতার মন্ত্রিসভায় রদবদল, ৮ নতুন মুখ

পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভায় বুধবার নতুন আট মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিকে নজর রেখে নতুন মন্ত্রীদের মধ্যে বেশিরভাগই গ্রামাঞ্চল থেকে নিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভায় বুধবার নতুন আট মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিকে নজর রেখে নতুন মন্ত্রীদের মধ্যে বেশিরভাগই গ্রামাঞ্চল থেকে নিয়েছেন তিনি। আট জনের মধ্যে ছয় জন কেন্দ্রীয় আইন পরিষদে তৃণমূল কংগ্রেসের সদস্য। এদের মধ্যে দুই জন- কৃষেœন্দু নারায়ণ চৌধুরি ও হুমায়ুন কবির মঙ্গলবার কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এদিন মমতা ব্যানর্জির সরকারের ১৮ মাস পূর্ণ হয়েছে বলে জানিয়েছে পিটিআই। ভারতের কেন্দ্রীয় সংযুক্ত প্রগতিশীল মোর্চার সরকার থেকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের পদত্যাগের জবাবে ২২ সেপ্টেম্বর মমতার মন্ত্রিসভা থেকে ছয় কংগ্রেস মন্ত্রী পদত্যাগ করেন। সেই শূণ্যতা পূরণের লক্ষ্যে মমতার মন্ত্রিসভায় এ রদবদল হল। পশ্চিমবঙ্গ গভর্নরের সরকারি বাসভবন রাজ ভবনে বুধবার আগের পাঁচ মন্ত্রীসহ ১৩ মন্ত্রী শপথ নিয়েছেন। গভর্নর এম কে নারায়ণন তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জি, তার মন্ত্রী পরিষদ ও বিধান সভার স্পিকার বিমান ব্যানর্জি উপস্থিত ছিলেন। নতুন মন্ত্রী কৃষেন্দু চৌধুরি ও রাজীব ব্যানার্জিকে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া আরো পাঁচ মন্ত্রীকে রাজ্য মন্ত্রী থেকে ক্যাবিনেট মন্ত্রীতে উন্নীত করা হয়েছে। বাকী নতুন ছয় মন্ত্রী হচ্ছেন মন্তুরাম পাখিরা, গিয়াসউদ্দিন মোল¬া, পুন্ডরিকাক্ষ্য সাহা, হুমায়ুন কবির, বেচারাম মান্না ও স্বপন দেবনাথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৩ঘ.