আনকারা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কে সিরিয়ান হামলা ঠেকাতে তুর্কিদের আধুনিক পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে নেটো সদস্য রাষ্ট্রগুলো।
সিরিয়া হতে তুর্কিস্তানের সীমান্তে মর্টারের গোলা আঘাত হানার পর তুর্কিস্তান তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেটো জোটের সঙ্গে কথা বলে আসছিল।
তুর্কিস্তানের প্রতিবেশী রাষ্ট্র সিরিয়ায় গৃহযুদ্ধ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।
শুধু যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড ও জার্মানির যথাযথ পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা রয়েছে। ওই দেশগুলোর সঙ্গে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলু।
দ্রুত এ চুক্তির বাস্তবায়ন হবে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।
নেটোর মহাসচিব এন্ডারস ফগ রাসমুসেন সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, মর্টারের গোলা ঠেকাতে তুরস্কে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে; সিরিয়ার আকাশে বিমান উড্ডয়নে বাধা দেয়ার জন্য নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২০২০ঘ.
bdnews24