২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার নেতাদের সঙ্গে ওবামা, উত্তেজনা প্রশমনের আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ-পূর্ব এশিয়া সফরকালে নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

নম পেন, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ-পূর্ব এশিয়া সফরকালে নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। অঞ্চলটির বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দক্ষিণ চীন সাগর ও অন্যান্য বিরোধপূর্ণ ভূখন্ড নিয়ে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে নেতাদের আহ্বান জানান তিনি। ওবামা যুক্তরাষ্ট্র ও এর প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও’কে তাদের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ‘পরিস্কার নীতিমালা’ তৈরির লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। ক্যাম্বোডিয়ায় আসিয়ান সম্মেলনের আগে মঙ্গলবার জিয়াবাওকে এ আহ্বান তিনি। এছাড়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ক্যাম্বোডিয়া সফর এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বিস্তৃত করার লক্ষণ বলে ধারণা করা হচ্ছে। চীনকে সমীহ করে গত বছর শেষের দিকে ওবামা তাদের বৈদেশিক, অর্থনৈতিক ও নিরাপত্তা নীতি পরিবর্তন করে ফিলিপাইন, অস্ট্রেলিয়া ও ওই অঞ্চলের অন্যন্য অংশে মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও সেনা মোতায়েন করেছেন। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিকো নোদা বলেছেন, এশিয়ার নিরাপত্তা সমস্যা ঘনীভূত হওয়ায় যুক্তরাষ্ট্র-জাপানের সামরিক মৈত্রির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। দক্ষিণ-চীন সাগর নিয়ে বিরোধের প্রসঙ্গ টেনে একথা বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৭ঘ.