২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় জাতিগত সংঘর্ষ, সোমালিদের উপর হামলা

কেনিয়ার রাজধানী নাইরোবির সোমালি অধ্যুষিত এলাকায় সোমালি-কেনীয় সংঘর্ষ ঠেকাতে কাঁদানে গ্যাস ছুড়েছে দাঙ্গা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 10:03 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

নাইরোবি, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ার রাজধানী নাইরোবির সোমালি অধ্যুষিত এলাকায় সোমালি-কেনীয় সংঘর্ষ ঠেকাতে কাঁদানে গ্যাস ছুড়েছে দাঙ্গা পুলিশ। জাতিগত দাঙ্গা ঠেকাতে নাইরোবির ‘লিটল মোগাদিসু’ নামে পরিচিত ইস্ট লেই এলাকার চারপাশে নিরাপদ এলাকা ‘বাফার জোন’ সৃষ্টি করা হয়েছে। রোববার নাইরোবিতে একটি বাসে গ্রেনেড হামলায় নয়জন নিহত হওয়ার পর ইস্ট লেই এলাকায় কেনীয় ও সোমালিয়দের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই গ্রেনেড হামলার জন্য সোমালিয়ার জঙ্গি দল আল-শাবাবকে দায়ী করা হচ্ছে। রোববারের বোমা হামলার পর সোমবার ইস্ট লেই এলাকায় সোমালি-কেনিয়ান ও সোমালিয়া থেকে পালিয়ে যাওয়া বাসিন্দাদের বাড়িঘর, দোকানপাটে হামলা চালানো হয়। সোমালিরাও ছোট কুড়াল জাতীয় অস্ত্র নিয়ে এবং পাথর ছুড়ে প্রতিরোধ গড়ে তুলে। এ সংঘাতের সুযোগ নিতে দেখা যায় লুটেরাদেরও। নাইরোবি আঞ্চলিক পুলিশের কমান্ডার মোজেস ওমবাতি জানান, জাতিগত সংঘাত নিয়ন্ত্রণ করতে ইস্ট লেই ও এর পাশের এলাকার মধ্যে ‘বাফার জোন’ সৃষ্টি করা হয়েছে যা পার হতে দেয়া হচ্ছে না কোনো পক্ষকেই। মোজেস ওমবাতি বলেন, ‘সংঘাতে জড়িয়ে পড়া সবাই পরস্পরের প্রতিবেশী ও ব্যবসা-বাণিজ্যে জড়িত, তাই এটি দীর্ঘায়িত হবে না বলেই মনে করি আমি।’ আগামী মার্চে কেনিয়ার জাতীয় নির্বাচনে ভোটার তালিকাভুক্ত করা শুরু হয়েছে সম্প্রতি। ২০০৭ সালের পর হতে চলা প্রথম নির্বাচনের আগে এমন জাতিগত সংঘর্ষ আবারো দাঙ্গায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০০৭ সালের নির্বাচনের পর এর ফল নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে দাঙ্গায় ১ হাজার ২০০ শতাধিক মানুষ নিহত হয়। প্রায় তিন হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। কেনিয়ার নাইরোবি ও মোম্বাসাতে সা¤প্রতিক বেশ কয়েকটি হামলার জন্য সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন আল-শাবাবকে দায়ী করা হয়। আল-শাবাবের সঙ্গে আল-কায়েদা নেটওয়ার্কের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হয়। চলতি বছরের শুরুতে জঙ্গিদের হঠাতে সোমালিয়ায় সেনা পাঠায় কেনিয়া। গত মাসে কেনিয়ার বাহিনী সোমালিয়ায় জঙ্গিদের শেষ শক্ত ঘাঁটি কিসমায়ো থেকে তাদের হটিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫৫১ঘ.