২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল ‘সন্ত্রাসী রাষ্ট্র’: তুরস্ক

গাজায় বোমা হামলাকারী ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ইস্তাম্বুল, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় বোমা হামলাকারী ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান। ইসরায়েলে ফিলিস্তিনের রকেট হামলার জবাবে গাজায় ইসরায়েলের প্রায় ১ সপ্তাহের বিমান হামলার পর সোমবার এরদোয়ান এ মন্তব্য করলেন। ইস্তাম্বুলে ইউরেশিয়ান ইসলামিক কাউন্সিলে এক কনফারেন্সে এরদোয়ান বলেন, ইসলামের সঙ্গে যাদের সন্ত্রাসের যোগ আছে তারও এ গণ মুসলিম হত্যাকা- দেখে চোখ বোজে; গাজায় গণহারে শিশু হত্যা থেকে মুখ ফিরিয়ে নেয়। “আর এ কারণেই আমি বলি ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র। আর এ কর্মকা- হচ্ছে সন্ত্রাসী কর্মকা-,” বলেন তিনি। ইসরায়েলের একসময়কার বন্ধুদেশ তুরস্কের এ মন্তব্যে বৈরিতারই বহিঃপ্রকাশ ঘটেছে। ২০১০ সালে গাজাগামী একটি ত্রাণবহরে ইসরায়েলি হামলায় ৯ তুর্কি নিহত হওয়ার পর থেকে তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে অবনতি হয়। গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলার মুখে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে মঙ্গলবার আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গাজা সফরে যাওয়ার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫১ঘ.