২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিপাবলিকানদের পাশে রেখে ওবামার কর্মসূচি

রিপাবলিকানদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে যাওয়ায় প্রত্যয় জানিয়ে বুধবার দ্বিতীয় মেয়াদের কর্মসূচি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ওয়াাশিংটন, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রিপাবলিকানদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে যাওয়ায় প্রত্যয় জানিয়ে বুধবার দ্বিতীয় মেয়াদের কর্মসূচি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে প্রয়োজনে তাদের বিরোধিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি। মার্চের পর প্রথম সংবাদ সম্মেলনে ওবামা জানিয়েছেন, জাতীয় ঋণ ও কর বিষয়ক একটি চুক্তিতে পৌঁছাতে রিপাবলিকানদের সঙ্গে সমঝোতায় পৌঁছতে রাজি তিনি। ওই চুক্তি না করলে আগামী বছর যুক্তরাষ্ট্রকে বাজেট কমানো ও কর বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। এ চার বছরে অভিবাসন নীতি ও জলবায়ু পরিতর্নের বিষয়ে জোর দেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এক ঘন্টার ওই সংবাদ সম্মেলনে ওবামা বলেছেন, “আশা করি দ্বিতীয়বার আমি প্রথম মেয়াদের চেয়ে ভাল প্রেসিডেন্ট হব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২৩ঘ.