২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী জোট সিরিয়ার জনগণের একমাত্র প্রতিনিধি : ফ্রান্স

প্রথম ইউরোপীয় দেশ হিসেবে সিরিয়ার নবগঠিত সরকার বিরোধী জোট ‘ন্যাশনাল কাউন্সিল’কে সিরিয়ার জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। সরকার গঠন করলে ‘ন্যাশনাল কাউন্সিল’কে অস্ত্র সরবরাহ করারও আশ্বাস দিয়েছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 07:10 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

প্যারিস, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম ইউরোপীয় দেশ হিসেবে সিরিয়ার নবগঠিত সরকার বিরোধী জোট ‘ন্যাশনাল কাউন্সিল’কে সিরিয়ার জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। সরকার গঠন করলে ‘ন্যাশনাল কাউন্সিল’কে অস্ত্র সরবরাহ করারও আশ্বাস দিয়েছে দেশটি। মঙ্গলবার রাজধানী প্যারিসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ। এর আগে সোমবার ছয়টি আরবদেশ বাহরায়েন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সিরিয়ার সম্মিলিত বিরোধী জোট ‘ন্যাশনাল কাউন্সিল’কে সিরিয়ার জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। গত বিশমাস ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন-বিদ্রোহ-লড়াই চালিয়ে আসছে সিরিয়ার সরকার বিরোধীরা। কিন্তু নিজেরদের মধ্যে বিভক্তি তাদের কখনোই আসাদ বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য শক্তি হিসেবে দাঁড় করাতে পারেনি। এই নিয়ে সিরিয়ার বিদ্রোহীদের প্রতি বিরূপ ছিল তাদের পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের সমর্থনকারী রাষ্ট্রগুলো। অনেক প্রচেষ্টা সত্ত্বেও ঐক্য না হওয়ায় বিদ্রোহীদের সমালোচনা করে আসছিল তারা। শেষ পর্যন্ত বিদ্রোহীদের সমর্থনকারী অন্যতম রাষ্ট্র কাতারের রাজধানী দোহায় কয়েকদিন টানা বৈঠকের পর রোববার আসাদ বিরোধী সবপক্ষ মিলে সম্মিলিত বিরোধী জোট ‘ন্যাশনাল কাউন্সিল’ গঠন করে। দামেস্কের প্রাচীন উমাইয়া মসজিদের সাবেক ইমাম মোয়াজ আল খতিব ন্যাশনাল কাউন্সিলের নেতা নির্বাচিত হন। নেতা নির্বাচিত হয়েই ন্যাশনাল কাউন্সিলের প্রতি সমর্থন ও স্বীকৃতির জন্য বিশ্ব স¤প্রদায়ের প্রতি আবেদন জানান আল খতিব। সোমাবার ছয়টি আরব রাষ্ট্র খতিবের আবেদনে সারা দেওয়ার পর প্রথম ইউরোপীয় দেশ হিসেবে তার আবেদনে সারা দিল ফ্রান্স। এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ওলান্দ বলেন, “ফ্রান্স আজ থেকে সিরিয়ার জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে ন্যাশনাল কাউন্সিলকে গণ্য করবে বলে আমি ঘোষণা দিচ্ছি। বাশার আল আসাদের সরকারের পতনের পর গণতান্ত্রিক সিরিয়ার ভবিষ্যৎ সরকার হিসেবেও কাউন্সিলকে গণ্য করা হবে।” সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়ে ওলান্দ বলেন, একটি অন্তর্র্বতী সরকার গঠন করার পর বিদ্রোহী জোটকে অস্ত্র সরবরাহ শুরু করবে ফ্রান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩০৫ ঘ.