উত্তর কোরিয়া, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণকেন্দ্রে রকেট মটর পরীক্ষা চালাচ্ছে। স্যাটেলাইটে তোলা কয়েকটি সা¤প্রতিক ছবিতে এমনটিই দেখা গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একাডেমিক সংগঠন।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্র-কোরিয়া ইন্সটিটিউট বলেছে, ছবি বিশ্লেষণ করে তারা দেখেছেন উত্তর কোরিয়া দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে।
গত এপ্রিলে রকেট কক্ষপথে পাঠাতে ব্যর্থ হওয়ার পর উত্তর কোরিয়া দুটো রকেট মটর পরীক্ষা চালিয়েছে। ৩০ মিটার রকেটটি উৎক্ষেপণের পরপরই সাগরে বিধ্বস্ত হয়।
পিয়ংইয়ং বলেছে, স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর লক্ষ্যেই তারা ওই রকেট উৎক্ষেপণ করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান এ পদক্ষেপকে নিষিদ্ধঘোষিত দূর-পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বলে এর কড়া সমালোচনা করে।
ওই রকেট অভিযান ব্যর্থ হওয়ার পর উত্তর কোরিয়া তাদের সোহায়ে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে বড় রকেট মটরের অন্তত ২ টি কিংবা তারও বেশি মটরের পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হয় বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
অতিস¤প্রতি উত্তর কোরিয়া এ ধরনের পরীক্ষা চালিয়েছে এ বছর সেপ্টেম্বরে। তরল-জ্বালানি চালিত ইঞ্জিনের প্রথম পর্যায়ের পরীক্ষা চালানো হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্র-কোরিয়া ইন্সটিটিউট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮৫১ঘ.
bdnews24