২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফট ছাড়লেন উইন্ডোজ প্রধান

বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশনের উইন্ডোজ বিভাগের প্রধান স্টিভেন সিনোফস্কি মাইক্রোসফট ছেড়ে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 04:09 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

রেডমন্ড, ওয়াশিংটন, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশনের উইন্ডোজ বিভাগের প্রধান স্টিভেন সিনোফস্কি মাইক্রোসফট ছেড়ে যাচ্ছেন। সোমবার এক বিবৃতিতে মাইক্রোসফটের নতুন অপারেটিং সফটওয়ার উইন্ডোজ এইট -এর প্রধান এই রূপকারের পদত্যাগের কথা জানায় মাইক্রোসফট। মাইক্রোসফটের তৈরি প্রথম ট্যাবলেট বাজারে আসার কয়েকদিনের মধ্যেই পদ ছেড়ে যাচ্ছেন তিনি। এই ট্যাবলেটটিই বিশ্ববিখ্যাত সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের তৈরি প্রথম কম্পিউটার। গত মাসে নিউইয়র্কে মাইক্রোসফটের নতুন কম্পিউটার অপারেটিং সফটওয়্যার ‘উইন্ডোজ এইট’ উদ্বোধনেরও নেতৃত্ব দিয়েছিলেন সিনোফস্কি। মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ বিভাগের নতুন প্রধান হিসেবে সিনোফস্কির স্থলাভিষিক্ত হবেন জুলি লারসন গ্রিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১০০৩ ঘ.