২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় গুলি ছুড়েছে ইসরায়েল

সিরিয়ায় রোববার গুলি ছুড়েছে ইসরায়েল। সিরিয়ায় সরকার-বিদ্রোহী লড়াইয়ের কারণে বিক্ষিপ্ত একটি গোলা ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে গিয়ে পড়ার পর ইসরায়েল এ পদক্ষেপ নিল ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

জেরুজালেম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় রোববার গুলি ছুড়েছে ইসরায়েল। সিরিয়ায় সরকার-বিদ্রোহী লড়াইয়ের কারণে বিক্ষিপ্ত একটি গোলা ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে গিয়ে পড়ার পর ইসরায়েল এ পদক্ষেপ নিল । সিরিয়াকে সতর্ক করতেই এ গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ১৯৭৩ সালের যুদ্ধের পর গোলন-এ সিরিয়ার গোলাকে সরাসরি হস্তক্ষেপ বলে বর্ণনা করেছে ইসরায়েলি বেতার। এতে করে সিরিয়ার গৃহযুদ্ধ থেকে অঞ্চলব্যাপী যুদ্ধ ছড়িয়ে পড়া নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। ইসরায়েলের এক নিরাপত্তাসূত্র জানায়, সিরীয় সেনাবাহিনীর মর্টার সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এর আগে গোলান এ সিরীয় গোলাটি গিয়ে পড়ে এক ইহুদি বসতিতে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিরিয়ায় পাল্টা গুলির পর ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার এলাকায় সেনারা সতর্কীকরণ গুলি ছুড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ‘আইডিএফ’ ওই এলাকায় কর্মরত জাতিসংঘ বাহিনীর মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছে, সিরিয়া থেকে ইসরায়েলে গোলা এসে পড়লে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না এবং এর কড়া পাল্টা জবাব দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৯ঘ.