২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ান অস্ত্রচুক্তি বাতিল ইরাকের

নিজেদের মধ্যে ‘দুর্নীতি’র আশঙ্কায় ইরাক রাশিয়ার সঙ্গে ৪ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র কেনার চুক্তি বাতিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের মধ্যে ‘দুর্নীতি’র আশঙ্কায় ইরাক রাশিয়ার সঙ্গে ৪ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র কেনার চুক্তি বাতিল করেছে। ইরাকের প্রধানমন্ত্রী নূরি মালিকি অস্ত্র কেনার জন্য তার প্রতিনিধিদের মধ্যে দুর্নীতির আশঙ্কা করছেন বলে বিবিসিকে জানিয়েছেন তার মুখপাত্র। অক্টোবরে এ চুক্তি বাতিল হয়েছে যাতে জঙ্গি হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র কেনারও কথা ছিল তাদের। ইরাকে জঙ্গিদের বিরূদ্ধে মার্কিন সেনা অভিযান শেষ হওয়ার পর থেকে দেশটি তাদের সশস্ত্র বাহিনী পুনর্নিমাণের কাজ চালিয়ে যাচ্ছে। রাশিয়ার একজন সেনা বিশেষজ্ঞ মত দিয়েছেন, ইরাক ওয়াশিংটনের চাপে রাশিয়ার সঙ্গে অস্ত্রচুক্তি বাতিল করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২১৪৫ ঘ.