ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- তুর্কির দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৭ সেনা নিহত হয়েছে।
সির্ত প্রদেশের প্রার্বত্য অঞ্চলে ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা ও রাষ্ট্রীয় গণমাধ্যম।
প্রদেশটির গভর্নর আহমেত আয়দিন জানিয়েছেন, নিহতরা তুর্কির বিশেষ বাহিনীর সদস্য।
কুর্দি জঙ্গিদের বিরূদ্ধে লড়াইয়ের জন্য দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে তুর্কি সেনারা সক্রিয় রয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রকৃতপক্ষে কী ঘটেছিল তা জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
ওই এলাকায় কুর্দি বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। কিন্তু এ দুর্ঘটনায় তাদের সংশ্লিষ্টতার কোন আভাস পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৫৫৫ ঘ.
bdnews24