২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার মিয়ানমার সফর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে মিয়ানমার সফরে আসছেন বারাক ওবামা। নভেম্বরের ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত দক্ষিণপূর্ব এশিয়ায় সফরের অংশ হিসেবে দেশটিতে যাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 06:45 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ওয়াশিংটন/ইয়াঙ্গুন, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে মিয়ানমার সফরে আসছেন বারাক ওবামা। নভেম্বরের ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত দক্ষিণপূর্ব এশিয়ায় সফরের অংশ হিসেবে দেশটিতে যাবেন তিনি। বৃহস্পতিবার ওবামার মিয়ানমারের সফরের বিষয়টি নিশ্চিত করে এসব কথা জানিয়েছে হোয়াইট হাউজ। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এটিই হবে প্রেসিডেন্ট ওবামার প্রথম বিদেশ সফর। এ সফরে তিনি মিয়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ায় যাবেন বলেও জানিয়েছে হোয়াইট হাউজ। এর আগে মিয়ানমারের এক জেষ্ঠ্য সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, তার জানামতে আগামী ১৯ নভেম্বর ওবামা মিয়ানমার সফরে আসবেন এবং সফরকালে তিনি প্রেসিডেন্ট থিয়েন সেইন ও বিরোধী দলীয় নেত্রী অং সান সুচির সঙ্গে সাক্ষাৎ করবেন। খবরটি হোয়াইট হাউজ থেকে নিশ্চিত করা হলেও মিয়ানমার সফরের তারিখটি নিশ্চিত করা হয়নি। সামরিক বাহিনী সমর্থিত মিয়ানমারের বেসামরিক প্রেসিডেন্ট থিয়েন সেইন এ বছর দেশটিতে কিছু পরিবর্তন নিয়ে আসাসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বেশকিছু পদক্ষেপ নিয়েছেন। ফলে মিয়ানমারের ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বেশকিছু মার্কিন প্রতিষ্ঠান সুলভ শ্রমশক্তির এ দেশটিতে বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগ্রহও দেখিয়েছে। স¤প্রতি মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সংখ্যাগুরু জাতিগত রাখাইন ও সংখ্যালঘু রোহিঙ্গাদের মধ্যে ভয়াবহ সা¤প্রদায়িক দাঙ্গায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও মিত্র ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘ মানবাধিকার কমিশনের তদন্তকারীকা দাঙ্গা থামাতে মিয়ানমার সরকারের গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছে। এসব সত্বেও দেশটি সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা। এছাড়া মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারে এখনও অনেক পদক্ষেপ নেওয়া বাকী থাকায় দেশটিতে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টর যাওয়ার সময় এখনও হয়নি বলে মনে করছেন নির্বাসিত অনেক মিয়ানমারবাসী। যুক্তরাষ্ট্রে নির্বাসিত মিয়ানমারবাসীদের সংগঠন ‘ইউএস ক্যাম্পেইন ফর বার্মা’ বলেছে, “মিয়ানমারে ওবামার সফরে গণতান্ত্রিক আন্দোলনকারী ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠিরা সদস্যরা হতোদ্যম হয়ে পড়বে।” দেশটিতে ওবামার সফরকে ‘অকালসফর’ হিসেবে বিবেচনা করছেন তারা। তবে হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি বলেছেন, “সফরে মিয়ানমারে প্রেসিডেন্ট থিয়েন সেইন ও বিরোধীদলীয় নেত্রী অং সান সুচির সঙ্গে বৈঠক দেশটির চলামান গণতান্ত্রিক রূপান্তরের প্রতি ওবামার সমর্থন জানানোর সুযোগ করে দেবে। ওবামা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ওবামা মিয়ানমারের মানবাধিকার, জাতিগত দাঙ্গা এবং রাজনৈতিক বন্দিদের বিষয়ে “অত্যন্ত সচেতন” এবং সফরে তিনি এ বিষয়গুলো নিয়ে তার বক্তব্য তুলে ধরবেন। মিয়ানমারে ওবামার সফরকে তার প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে। কারণ প্রেসিডেন্টের এই সফর খনিজ সম্পদে সমৃদ্ধ মিয়ানমারের ওপর বিশ্ববাণিজ্যে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের প্রভাবের বিপরীতে যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধিতে সহায়তা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১২৪২ ঘ.