২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো সিনেট ডেমোক্র্যাটদের, প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের

গত নির্বাচনের মত এবারও যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্রেটদের হাতে এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা রিপাবলিকানদের কাছেই থাকল। অর্থাৎ প্রেসিডেন্ট ও কংগ্রেসের মধ্যে ক্ষমতার ভারসাম্য অটুট রাখলেন ভোটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 06:42 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

লাভলু আনসার নিউইয়র্ক প্রতিনিধি নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগেরবারের মতো এবারও মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ডেমোক্র্যাটদের এবং নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের দখলে গেছে। এ পর্যন্ত পাওয়া ফলাফলে সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে রিপাবলিকানরা ৪৫টি, ডেমোক্র্যাটরা ৫১টি ও অন্যান্য দল ২টি আসনে জয় লাভ করেছে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে রিপাবলিকানরা ২৩১টি ও ডেমোক্র্যাটরা ১৮৭টি আসনে জয় লাভ করেছে। পূর্ববর্তী কংগ্রেসের সিনেটেও ডেমোক্র্যাটরা ছিল সংখ্যাগরিষ্ঠ। সিনেটে তাদের ৫৩টি এবং রিপাবলিকানদের ৪৭টি আসন ছিল। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে আসন সংখ্যা ছিল রিপাবলিকানদের ২৪২টি এবং ডেমোক্র্যাটদের ১৯৩টি। সিনেট নির্বাচনের উল্লেখযোগ্য দিক: ম্যাসাচ্যুসেটসে ডেমোক্র্যাট এলিজাবেথ ওয়ারেন সিনেট নির্বাচনে জয় লাভ করেছেন যে আসটিতে সেটি ছিল লিবারেল আইকন এডওয়ার্ড কেনেডির দখলে যিনি ২০০৯ সালে মারা যান। এরপর আসনটিতে রিপাবলিকান স্কট ব্রাউন ক্ষমতায় ছিলেন। মিসৌরিতে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে হারেন রিপাবলিকান প্রার্থী টড একিন। এছাড়া, ধর্ষণের কারণে গর্ভধারণ “ঈশ্বরের ইচ্ছানুযায়ীই হয়” বলে মন্তব্য করে ইনডিয়ানা অঙ্গরাজ্যে হেরে যান রিপাবলিকান রিচার্ড মৌরডক। কট্টর-রক্ষণশীল টি পার্টি আন্দোলনের জনপ্রিয় এই প্রার্থী ডেমোক্রেট জো ডোনেলি’র কাছে হেরেছেন। অন্যদিকে, টেক্সাসে টি পার্টির অনুগত টেড ক্রুজ রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন। তিনি হলেন সিনেটের তৃতীয় হিস্পানিক সদস্য। ভার্জিনিয়ায় রিপাবলিকান জর্জ আ্যালেনকে পরাজিত করে ডেমোক্রেট টিম কেইন জয় লাভ করেছেন। তারা দুজনই ওই অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। উইসকনসিনের সাবেক গভর্নর টমি থম্পসনকে হারিয়ে সিনেটের প্রথম সমকামী সদস্য নির্বাচিত হয়েছেন টামি বাল্ডউইন। কানেকটিকাটে রিপাবলিকান প্রার্থী লিনডা ম্যকমহনকে হারিয়ে জয় লাভ করেছেন ডেমোক্র্যাট ক্রিস্টোফার মারফি। পেশাদার রেসলিং নির্বাহি মারফি প্রচারাভিযানের জন্য ৪ কোটি ২ লাখ ডলার ব্যয় করেছেন বলে শোনা গেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনে রিপাবলিকান প্রার্থী অলিম্পিয়া ¯েœায়িকে হারিয়ে সিনেটের আসন দখল করেছেন স্বতন্ত্র প্রার্থী আনগাস কিং। সাবেক এ গভর্নর অর্থনৈতিক ক্ষেত্রে রক্ষণশীল মনোভাবের হলেও সামজিক দৃষ্টিভঙ্গিতে উদার মানসিকতার। ডনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১১ঘ.