২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা জিততে পারেন: রমনি

প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পরাজিত হতে পারেন, কিন্তু বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পরাজিত হতে পারেন, কিন্তু বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি। রোববার বিকালে ওহাইওতে এক সমাবেশে তিনি বলেন, ওবামার জয় পাওয়া সম্ভব, কিন্তু ব্যাপারটি এমন নয় যে তিনিই জিতবেন। জরিপে দেখা গেছে, ওবামা ও রমনির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। উভয় দলই জয় প্রত্যাশা করছে। রোববার পেনসিলভানিয়াসহ ফলাফল নির্ধারণী চারটি অঙ্গরাজ্যে প্রচারাভিযান চালিয়েছেন রমনি। ১৯৮৮ সাল থেকে পেনসিলভানিয়ায় রিপাবলিকান প্রার্থী জয় লাভ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫২ঘ.