২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হামলা চালাতে নারাজ ইসরায়েলের সনাবাহিনী!

ইরানে হামলা চালানোর প্র¯ত্ততি নেওয়ার জন্য ২০১০ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের দেওয়া নির্দেশ প্রত্যাখান করেছিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ও গোয়েন্দাপ্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

জেরুজালেম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরানে হামলা চালানোর প্র¯ত্ততি নেওয়ার জন্য ২০১০ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের দেওয়া নির্দেশ প্রত্যাখান করেছিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ও গোয়েন্দাপ্রধান। সোমবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টু’তে স¤প্রচারিত এক প্রামাণ্য চিত্রের একটি অংশে এমন কথাই বলা হয়েছে। প্রামাণ্য চিত্রটিতে বলা হয়, ওই সময়ের ইসরায়েলের শসস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ গাবি আশকেনাজি ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান মির দাগান উভয়ই নির্দেশটির বিরোধিতা করেছিলেন। নেতানিয়াহু ও বারাকের নির্দেশ ছিল সেনাবাহিনী যেন তাদের সতর্কতা সূচক “এফ- প্লাস” পর্যায়ে উন্নিত করে। সতর্কতা সূচক “এফ-প্লাস” এ উন্নিত করা ছিল আসন্ন হামলারই ইঙ্গিত দেয়া। ‘উভদা ইনভেস্টিগেশন শো’ নামের ওই প্রামাণ্য চিত্রে বারাক জানান, নির্দেশ দেওয়ার পর আশকেনাজি তাকে জানান ইরানের পরমাণু প্রকল্পে সফল অভিযান চালানোর মতো সামর্থ্য ইসরায়েলি সেনাবাহিনীর নেই। ইসরায়েলের ধারণা, পরমাণু প্রকল্পের মাধ্যমে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। কিন্তু এই অভিযোগ অস্বীকার করে নিজের পরমাণু প্রকল্পকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত বলে দাবি করে আসছে ইরান। প্রামাণ্য চিত্রটিতে দাবি করা হয়, বারাকের নির্দেশের বিরুদ্ধে বিতর্ক শুরু করেন আশকেনাজি। এ নির্দেশ রুঢ়ভাবে প্রত্যাখ্যান করে তিনি বলেন, এ ধরনের হামলা পরিচালনার জন্য সেনাবাহিনী কখনো সক্ষম হলেও হামলা চালানোটা কৌশলগতভাবে ভুল হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৩৬ঘ.