২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সংস্কারের পক্ষে কংগ্রেসের গণসমাবেশ

বিতর্কিত অর্থনৈতিক সংস্কারের পক্ষে সমর্থন গড়ে তুলতে নয়াদিল্লি¬তে গণসমাবেশ করেছে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 05:30 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত অর্থনৈতিক সংস্কারের পক্ষে সমর্থন গড়ে তুলতে নয়াদিল্লি¬তে গণসমাবেশ করেছে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস। সমাবেশে দলের প্রধান সোনিয়া গান্ধি, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ভবিষ্যতে সম্ভাব্য প্রধানমন্ত্রী রাহুল গান্ধি বক্তব্য দিয়েছেন। সমাবেশে লাখ লাখো জনতা উপস্থিত ছিল বলে জানিয়েছে বিবিসি। প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, যারা খুচরা বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগের বিরোধিতা করছে তারা “জনগণকে বিভ্রান্ত করছে”। অর্থনৈতিক উদ্বেগ ও দুর্নীতির অভিযোগে কংগ্রেসের প্রতি জনসমর্থনে ভাটা পড়েছে। ওয়ালমার্ট ও টেসকোকে ভারতীয় বাজারে ব্যবসা করার অনুমতি দেয়ার পদক্ষেপ নিয়েছে মনমোহনের সরকার। কিন্তু এ পদক্ষেপের বিরোধিতা করছে বিরোধী দলগুলো। সমাবেশে সোনিয়া গান্ধি বলেছেন, “আমি স্বীকার করছি, দুর্নীতি একটি ক্যান্সার, এটি একটি রোগ। এ রোগের বিরুদ্ধে আমরা যুদ্ধ চালিয়ে যাব।” ওদিকে দরিদ্রদের প্রতি দলের প্রতিশ্র“তি এবং দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও ভূমি পুনর্ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছেন রাহুল গান্ধি। ২০১৪ সালের নির্বাচনে কংগ্রেস জয় লাভ করলে তিনি দলের মনোনীত প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২৩১৯ঘ.