২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বাসে বন্দুকধারীদের হামলা, নিহত ১৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শুক্রবার একটি বাসে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ইসলামাবাদ, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শুক্রবার একটি বাসে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুজদার শহরের একটি পেট্রোল স্টেশনে এ হমলার পর আগুন ধরে বেশির ভাগ মানুষ নিহত হয়েছে। আগুনে বাসটিসহ পেট্রোল স্টেশন এবং কাছের কয়েকটি দোকানও পুড়ে যায়। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি। তবে বিবিসি জানিয়েছে, নিহতদের ৭ জন নারী এবং ৪ জন শিশু। তারা বাসে বসে ছিল। হামলার দায় কেউ স্বীকার করেনি। কিন্তু বেলুচিস্তানে কয়েকটি জঙ্গি গ্রুপ সক্রিয়। আল কায়েদা এবং তালেবানরা সেখানে আস্তানা গেড়েছে। তাছাড়া, আরো সায়ত্ত্বশাসনের দাবিতে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহও চলছে প্রদেশটিতে। খুজদারের উর্ধ্বতন কর্মকর্তা আব্দুল মনসুর কাকার সাংবাদিকদের বলেন, হামলার ঘটনা ঘটেছে শুক্রবার পড়ন্ত বিকালের দিকে। বন্দুকধারীরা একটি যাত্রাবাহী বাসে হামলা করে। বাসটিতে জ্বালানি ভরা হচ্ছিল। এ সময় বন্দুকধারীদের ছোড়া একটি বুলেট পেট্রোল পাম্পে গিয়ে লাগে। আর এতেই আগুন ধরে গিয়ে যাত্রীরা পুড়ে মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/২১২৭ঘ.