২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতায় প- ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি

গাজায় ইসরায়েলের বিমান হামলা আর ইসরায়েলে গাজার গেরিলাদের কয়েকদফা রকেট হামলায় ভেস্তে গেছে দু’পক্ষের মধ্যকার যুদ্ধবিরতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

গাজা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-গাজায় ইসরায়েলের বিমান হামলা আর ইসরায়েলে গাজার গেরিলাদের কয়েকদফা রকেট হামলায় ভেস্তে গেছে দু’পক্ষের মধ্যকার যুদ্ধবিরতি। গত বৃহস্পতিবার থেকে ইসরায়েল-ফিলিস্তিন সীমান্তে শুরু হওয়া লড়াই অবসানে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করেছিল দুপক্ষ। কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, গাজার জঙ্গিরা ইসরায়েলে ১১ টি রকেট ছুড়েছে। ফিলিস্তিনের রকেট হামলার জবাবে ইসরায়েল গাজায় বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ওই রকেট হামলা হয় বলে জানান তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি। ফিলিস্তিনি গেরিলা দল হামাস শাসিত গাজায় গত সপ্তাহে ইসরায়েলের বিমান হামলায় ৬ গেরিলা নিহত হয়। গাজা থেকে ইসরায়েলে কয়েকমাসের রকেট হামলায় কয়েকজন আহত হওয়ার পর এ বিমান হামলা চালানো হয়। গত রোববার ইসরায়েলে ৭ টি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় সর্বশেষ বিমান হামলা সম্পর্কে সেনাবাহিনী জানিয়েছে, “ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবিরাম রকেট হামলার জবাবে ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) বিমান রকেট উৎক্ষেপণস্থলগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাছাড়া, গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের সন্ত্রাসী তৎপরতার স্থলগুলোতেও হামলা চালানো হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৫৫০ঘ.