২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন প্রযুক্তি উন্নত করেছে ইরান

এ মাসে ইসরায়েলি আকাশ সীমায় ইরান-সমর্থিত হিজবুল্লাহ যে চালকবিহীন বিমান (ড্রোন) উড়িয়েছিল তার চেয়েও উন্নত ড্রোন তৈরি করেছে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

দুবাই, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ মাসে ইসরায়েলি আকাশ সীমায় ইরান-সমর্থিত হিজবুল্লাহ যে চালকবিহীন বিমান (ড্রোন) উড়িয়েছিল তার চেয়েও উন্নত ড্রোন তৈরি করেছে ইরান। ইরানের সংবাদসংস্থা মেহরকে একথা জানিছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভাহিদি। দেশটির সামরিক বাহিনী প্রায়ই তাদের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নের খবর জানায়। তবে কয়েকজন বিশেষজ্ঞ এ খবর ভিত্তিহীন বলে সন্দেহ প্রকাশ করেছেন। এ মাসের শুরুতে ইসরায়েলের আকাশসীমার ২৫ মাইল ভেতরে একটি ড্রোন প্রবেশ করলে তা ভূপাতিত করে ইহুদি রাষ্ট্রটি। লেবাননের ইসলামি জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোনটি তাদের বলে দাবি করেছে। এটির যন্ত্রপাতি ইরানের তৈরি এবং এগুলো দিয়ে লেবাননে বিমানটি তৈরি করা হয়েছে বলে তারা জানিয়েছে। ভাহিদি জানান, ভূপাতিত ড্রোনটিতে তাদের সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়নি। ইসরায়েলের আকাশে ওড়া ড্রোনটি ইরানের সামরিক সামর্থের নমুনা বলে সম্প্রতি মন্তব্য করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৬ঘ.